১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

২৮ অক্টোবর থেকে ২৩৬ অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস

বৃহস্পতিবার হরতালের দিনেও এমন ঘটনা ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2023, 12:06 AM

Updated : 01 Dec 2023, 12:06 AM

ঢাকায় সংঘর্ষের জের ধরে যে দিন বিএনপির সমাবেশ ভণ্ডুল হয়, সেই ২৮ অক্টোবর থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৩৬টি অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

কয়েকটি স্থাপনাসহ যানবাহনে এসব আগুন দেওয়া হয় বলে সংস্থাটির পরিসংখ্যানে উঠে এসেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, এসব ঘটনার মধ্যে বুধবার রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা আছে। 

এদিন যাত্রাবাড়ী-সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আর মিরপুর-১ ওভারব্রিজের নিচে আগুন দেওয়া হয় বিআরটিসির একটি দ্বিতল বাসে। 

ওই দিন রাতে হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের একটি কন্টেইনার গাড়িতে আগুন দেওয়া হয়।

এর বাইরে দেশের অন্যান্য স্থানে সেদিন পাঁচটি যানবাহনে আগুন দেওয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে কুমিল্লায় তিনটি এবং রাজশাহী ও বগুড়ায় একটি করে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।