১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদের আনন্দে বিষাদ, চিড়িয়াখানায় হাতির আছাড়ে প্রাণ গেল কিশোরের

“হঠাৎ করেই একটি হাতি ওই কিশোরকে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2024, 04:13 PM

Updated : 11 Apr 2024, 09:04 PM

ঈদের সকালে ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতির শুঁড়ের আছাড়ে প্রাণ হারিয়েছে এক কিশোর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার জসীম উদ্দিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছেলেটি হাতির মাহুতের ছেলে।

তিনি বলেন, “ঈদের কারণে চিড়িয়াখানায় প্রচুর মানুষ আসে। দর্শকদের ফুটবল নিয়ে খেলা দেখানোর সময় মাহুতের ছেলে বাবার কাছেই ছিল।

“হঠাৎ করেই একটি হাতি ওই কিশোরকে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে।”

তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এই ঘটনার পর হাতিটিকে বিশেষ ব্যবস্থায় আলাদা করে রাখা হয়েছে।

এ ঘটনার বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।

পুরানো খবর:

কামড়ে শিশুর হাত ছিঁড়ে নিল চিড়িয়াখানার হায়েনা