০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

অবশেষে এল সেই ইউরেনিয়াম

চালানটি আসার কথা ছিল ২৪ সেপ্টেম্বর; পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় সেদিন আসেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 01:44 AM

Updated : 03 Oct 2026, 01:44 AM

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামের চালান শেষমেশ দেশে পৌঁছেছে।

দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে রিফুয়েলিংয়ের জন্য ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামের চালানটি আসার কথা ছিল। পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না মেলায় সেদিন সেটি দেশে পৌঁছতে পারেনি।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে রূপপুরের ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো ফ্লাইটটি ঢাকায় অবতরণ করেছে।

এ বিষয়ে গত সপ্তাহে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সাংবাদিকদের বলেন, “পাকিস্তান ক্লিয়ারেন্সটা দেয়নি। এখানে তো কতগুলো দেশ রয়েছে, আজারবাইজান, কাজাখস্তান, পাকিস্তান এবং এরপর ভারত হয়ে আসে। পাকিস্তান থেকে ক্লিয়ারেন্সটা… যেহেতু আগে এসেছে, দিয়ে দেবে। হয়ত কোনো একটা গ্যাপ ছিল, দেয়নি। এটা ক্লিয়ারেন্স হয়ে যাবে।”

শুক্রবার রাশিয়ায় তৈরি একটি চার ইঞ্জিনের ইলিউশিন আইএল-৭৬ মডেলের এয়ারক্রাফটে ইউরেনিয়ামের চালানটি দেশে পৌঁছে।

পুরানো খবর:

আকাশসীমা জটিলতায় আটকে রূপপুরের ইউরেনিয়াম চালান: মন্ত্রীর আশা পাকিস্তান অনুমোদন দেবে