খালেদা জিয়ার মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচারকদের শোক
তারা শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার এক শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বলে সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
তারা সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
