১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

ক্ষমতার পালা বদলের পর অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে গত বছরের ১৪ অক্টোবর সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন সিদ্দিক জুবায়ের।

সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি
সিদ্দিক জোবায়ের

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 07:32 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

সরকারের ঘোষণা অনুযায়ী শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার প্রজ্ঞাপন জারি হয়েছে। 

বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সেখানে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হল। 

সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল ও কলেজে হতাহতের ঘটনার পর এইচএসসি পরীক্ষা স্থগিত করতে দেরি হওয়ায় মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে কয়েকশ শিক্ষার্থী। 

মঙ্গলবার দুপুরে তারা সচিবালয়ে ঢুকে ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। 

ওই সময়ের মধ্যেই শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহারের ঘোষণা দেয় সরকার।

ক্ষমতার পালা বদলের পর অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে গত বছরের ১৪ অক্টোবর সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন সিদ্দিক জুবায়ের। সে সময় বলা হয়েছিল, তার নিয়োগের মেয়াদ হবে দুই বছর।