২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট: মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাক, পিকআপ চলাচলে বিধিনিষেধ

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

ভোট: মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাক, পিকআপ চলাচলে বিধিনিষেধ
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 01:21 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দুইদিন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। 

১২ ফেব্রুয়ারির নির্বাচনে আগে ইসি ১১ ফেব্রুয়ারি  রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

পাশাপাশি ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা এনেছে ইসি। 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে রোববার এক তথ্য বিবরণীতে তুলে ধরা হয়েছে। 

তবে এ নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, সশন্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক; জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও এ ধরনের কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সকল ধরনের যানবাহনের জন্য শিথিল থাকবে।

এছাড়া আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকিট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন সাপেক্ষে) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসাবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহনের জন্য শিথিল থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।