২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাইকারের

কর্মস্থলে যাওয়ার পথে ঘটে এ দুর্ঘটনা।

ঢাকায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাইকারের

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 05:19 PM

Updated : 08 Sep 2022, 06:50 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের প্রাণহানি হয়েছে।

বৃহস্পতিবার সকালে শরীফ খান (৩৫) নামের ওই ব্যক্তি বাইক চালিয়ে কদমতলী এলাকায় কর্মস্থলে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন।

বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শরীফ ডেমরার সারুলিয়া দক্ষিণ টেংরা গ্রামের ইউনুস খানের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে বড় শরীফ এক সন্তানের জনক।

নিহতের বন্ধু আওলাদ হোসেন হোসেন জানান, প্রতিদিনের মত এ দিনও সকালে শরীফ নিজেই বাইক চালিয়ে বাদামতলীতে তার কর্মস্থল ‘সাথী ফ্রেস ফুড’-এ যাচ্ছিলেন। পথে সাইনবোর্ড এলাকার সাদ্দাম মার্কেটের কাছে ফুটওভার ব্রিজের কাছে তিনি দুর্ঘটনায় পড়েন।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সিকদার মহিতুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুরগীবাহী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। আমরা চালককে খুঁজছি।”