গ্রিন লাইফ হাসপাতালে ধোঁয়া ‘বৈদ্যুতিক গোলযোগ’ থেকে
বড় বিপদ না ঘটলেও ধোঁয়ার খবরে হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
রাজধানীর গ্রিন রোডের গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ‘বৈদ্যুতিক গোলযোগ’ থেকে ধোঁয়া ছড়িয়ে আতঙ্ক তৈরি হলেও বড় কোনো বিপদ ঘটেনি।
ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে সক্রিয় কোনো আগুনের উপস্থিতি পাননি বলে এ বাহিনীর কর্মকর্তা আনোয়ার ইসলাম জানিয়েছেন।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটো ইউনিট ওই হাসপাতালে যায়।
আনোয়ার ইসলাম বলেন, “হাসপাতালের ১৫ তলা ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় বৈদ্যুতিক জটিতলায় কিছুটা ধোঁয়া হয়েছিলো। কোন সমস্যা হয়নি। ফায়ার সার্ভিসের কোনো কাজ করতে হয়নি।”
বড় বিপদ না ঘটলেও ধোঁয়ার খবরে হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এ ঘটনায় হাসপাতালের স্বাভাবিত কর্মকাণ্ডে কোনো বিঘ্ন ঘটেনি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
