Published : 06 Apr 2026, 09:15 PM
ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে বিপুল ওষুধ জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি সদস্যরা।
সোমবার বিমানবন্দরে ৫ নম্বর হেভি লাগেজ গেইটে তল্লাশি চালিয়ে ওষুধ জব্দের কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ওই যাত্রীর নাম-ঠিকানা প্রকাশ না করে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় বলেছে, মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-১০৩ ফ্লাইটে ঢাকা থেকে কুয়ালালামপুরে যাওয়ার কথা ছিল ওই যাত্রীর। পরে তল্লাশির একপর্যায়ে তার লাগেজগুলো থেকে প্রায় ১২০ কেজি ঔষধ জব্দ করা হয়।
ওষুধগুলো কীসের এবং কার কাছে যাচ্ছিল, সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।