২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গান শোনা নিয়ে বিতণ্ডা, নিহত ১

কাজ করতে করতে গান শোনা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারিতে এক শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 10:04 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের করিম মার্কেট এলাকায় সিয়াম ফ্যাশনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত  শরীফ হোসেন বকুলের (২০) বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদীখান এলাকায়। সিয়াম ফ্যাশনে কাজ করতেন তিনি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন-প্রতিষ্ঠানটির শ্রমিক জামান, আলতাফ, রাকিব, সোহাগ এবং মিজানুর। এদের মধ্যে বকুলের সঙ্গে জামানের হাতাহাতির ঘটনা ঘটে।

জামান সাংবাদিকদের জানান, দুপুরে কাজ করার সময় বকুল জোরে গান বাজাচ্ছিল। তিনি বকুলকে গান বন্ধ করতে বললে প্রথমে তর্ক এবং পরে মারামারি বাধে। এক সময় বকুলের গলা বরাবর ঘুষি মারলে তিনি ঢলে পড়ে।

কারাখানার শ্রমিকরা বকুলকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।