২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বজ্রপাতে জেলের মৃত্যু

বরিশালের আড়িয়াল খাঁ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হয়েছেন এক ব্যক্তি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 02:13 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

নিহত নাসির বেপারীর (৪০) বাড়ি সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের কামারপাড়া গ্রামে।

বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে কাউনিয়া থানার ওসি মাহবুবুর রহমান জানান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সকালে কয়েকজনকে নিয়ে বৃষ্টির মধ্যে নদীতে মাছ ধরতে যান নাসির।

এসময় বজ্রপাতে স্পৃষ্ট হলে সঙ্গীরা নাসিরকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।