২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরের ওসি প্রত্যাহার

দায়িত্বে গাফিলতির অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার ওসি শাহাবুদ্দিন খলিফাকে প্রত্যাহার করেছে পুলিশ কর্তৃপক্ষ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2015, 02:39 PM

Updated : 25 Apr 2022, 01:23 PM

সিরাজগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “কাজে ধীরগতি ও বিভিন্ন মামলার অগ্রগতিতে গাফিলতিসহ প্রশাসনিক কারণে শাহাবুদ্দিন খলিফাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।”

থানায় যোগ দেওয়ার পর থেকেই ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে বলে পুলিশ সুপার জানান।