২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ভাইয়ের কোপে ভাই নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন, গুরুতর আহত হন ছোট ভাই নিজে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 05:45 PM

Updated : 25 Apr 2022, 01:02 PM

সদর থানার এসআই আব্দুল মজিদ জানান, বুধবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ইসলামপুরের একটি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ (৩৮) ও আহত সাদ্দাম (৩৫) সদর উপজেলার দেবীনগর গ্রামের অয়েজ উদ্দিনের ছেলে। সাদ্দামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাদ্দামের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসদের উদ্ধৃত করে জানান সদর থানার এসআই মজিদ।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতারুজ্জামান টিপু জানান, সকালে ইসলামপুরের একটি মাঠে পৈত্রিক আমবাগান নিয়ে ফিরোজ ও সাদ্দামের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে দুই ভাই তাদের হাতে থাকা ধারালো অস্ত্রে একে অপরকে কুপিয়ে জখম করে।

এতে ফিরোজ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা সাদ্দামকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।