চট্টগ্রামে বাসে আগুন
বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে চট্টগ্রাম নগরীর স্টিল মিল এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যায় মহাজন টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয় বলে ইপিজেড থানার ওসি আবুল মনসুর জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন লাগার সাথে সাথে তা নিভিয়ে ফেলা হয়। বাসের দুটি সিট শুধু পুড়েছে।”
বাসটি পোশাক শ্রমিকদের আনা-নেওয়া করে বলে জানান তিনি।
