২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় কভার্ড ভ্যান চাপায় মা-ছেলের মৃত্যু

বগুড়ার শাহজাহানপুরে কভার্ড ভ্যান চাপায় এক নারী ও তার দুই বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2015, 08:32 PM

Updated : 22 Aug 2022, 11:33 AM

রোববার সন্ধ্যা পৌনে ৭টায় উপজেলার লিচুতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পঞ্চগড়ের বোদা এলাকার বাবু মিয়ার স্ত্রী খুকি (২৮) এবং তার ছেলে বাবলা (২)।

বাবু মিয়া পেশায় পত্রিকার বিক্রয়কর্মী। বগুড়া শহরের সেউজগাড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন তিনি।

শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান জানান, খুকি ছেলেকে কোলে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি কভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুরনো খবর:

মৌলভীবাজারে বাসের ধাক্কায় নিহত ২