২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে আগুন

বিরোধী জোটের অবরোধের মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে পোড়ানো হয়েছে একটি কভার্ড ভ্যান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 07:57 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

বুধবার বিকাল ৫টার দিকে মীরের হাটের বটতল এলাকায় চট্টগ্রামমুখী ওই কভার্ড ভ্যানে দুর্বৃত্তরা আগুন দেয় বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে। 

বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিশ্বাম্ভর বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীতাকুণ্ড ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে আগুন নেভায়।

এতে কেউ হতাহত হয়নি। তবে যন্ত্রাংশ পুড়ে প্রায় এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান বিশ্বাম্ভর।

সীতাকুণ্ড থানার এসআই রেহানা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন দেওয়ার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

গত নয় দিন ধরে চলমান অবরোধে সারাদেশে মহাসড়কগুলোতে বিক্ষিপ্তভাবে গাড়ি পোড়ানো এবং ভাংচুর ঘটছে। তবে বিজিবি ও পুলিশের পাহারায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল করছে।