২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে আগুনে পুড়ল ১০ ঘর

মাদারীপুরের শিবচর পৌর এলাকায় অগ্নিকাণ্ডে অন্তত ১০টি ঘর পুড়ে গেছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 10:56 AM

Updated : 22 Aug 2022, 08:03 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শিবচর থানার ওসি আবদুস সাত্তার জানান, রোববার রাতে পৌর এলাকার নলগোড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

"স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নেভানোর আগেই অন্তত ১০টি ঘর পুড়ে যায়।"

ওসি সাত্তার জানান, নলগোড়া গ্রামের ফরহাদ খাঁর বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আগুনে এসব ঘরের নগদ টাকা, কৃষিপণ্য, আসবাব ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।