ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী ব্রাউনফিল্ড
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক মাদকদ্রব্য ও আইন-শৃঙ্খলা প্রয়োগ বিষয়ক সহকারী মন্ত্রী উইলিয়াম আর ব্রাউনফিল্ড তিন দিনের সফরে ঢাকা আসছেন।
আগামী শনিবার তিনি ঢাকা পৌঁছাবেন বলে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাস জানিয়েছে।
সফরে তিনি আইন-শৃঙ্খলা প্রয়োগ নিয়ে বাংলাদেশ সরকারের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে দূতাবাসের সংবাদ বিজ্ঞপিততে বলা হয়েছে।
সোমবার আঞ্চলিক আইনজীবীদের সম্মেলন ‘গুড গিভিং- কাউন্টারিং টেররিজম ফিনান্সিং অ্যান্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম ইন দ্য চ্যারিটেবল কমিউনিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ব্রাউনফিল্ড।
