২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির সমাবর্তন: নিবন্ধনের সময় বৃদ্ধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে নিবন্ধনের সময়সীমা দ্বিতীয় দফায় আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 07:36 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাবর্তনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের নিবন্ধনের সময়সীমা দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তনের জন্য গত ২০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়। পরে তা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়।

অধ্যাপক ইলিয়াছ হোসেন আরও বলেন, এবারের সমাবর্তনে দিল্লীর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রখ্যাত ভূ-বিজ্ঞানী অধ্যাপক ড. তালাত আহামদ সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। 

আগামী ১৮ জানুয়ারি বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।

সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd/con14) ও মোবাইল ফোনের ০১৭৯৭২৩৪৫৬৭ নম্বর থেকে জানা যাবে বলে জানান তিনি।