মুন্সীগঞ্জে মদের দোকান সিলগালা, জরিমানা
মদে ভেজাল দেওয়ায় মুন্সীগঞ্জ শহরে একটি চোলাই মদের দোকানের মালিকসহ তিনজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আল-আমিন বৃহস্পতিবার লঞ্চঘাট হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় মদের দোকান ‘কান্ট্রি লিকার সপ’-এ অভিযান চালান।
আটকরা হলেন, দোকান মালিক নাসির হাসান রবিন (৪০), ওই দোকানের বিক্রেতা আশিকুর রহমান (৩৯) ও আব্দুল মালেক (৩৬)।
ম্যাজিস্ট্রেট কেএম আল-আমিন জানান, বেলা সাড়ে ১২টার দিকে কান্ট্রি লিকার সপে অভিযান চালিয়ে অতিরিক্ত মদ মজুদসহ পানীয় মিশ্রিত করে মদে ভেজাল করার প্রমাণ পাওয়া গেছে।
এতে ভোক্তা অধিকার ক্ষুণ্ন করার দায়ে বাংলা মদের এ দোকানটি সিলগালা করা হয়।
এছাড়া তিনজনকে ১ লাখ টাকা জরিমানাসহ ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
