চাচাকে খুন করতে অস্ত্র আনতে গিয়ে ধরা
চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, তিনি চাচাকে খুন করতে ওই অস্ত্র আনছিলেন বলে পুলিশ জানিয়েছে।
তাহের কুমিল্লার মনোহরগঞ্জের আবদুল জব্বারের ছেলে। তিনি কক্সবাজারের চকরিয়াতে অটো রিকশা চালান। তার পরিবার চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন ইস্পাহানি এলাকায় বসবাস করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহের পুলিশকে বলেছেন, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে তার চাচা আবদুল মোনাফকে খুন করতে চকরিয়া থেকে এসব অস্ত্র-গুলি কিনে শহরে ফিরছিলেন।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজার থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাহের ও আলমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
“তাহেরের অভিযোগ, তার চাচা মোনাফ তাদের জায়গা-জমি থেকে বঞ্চিত করেছেন। এজন্য তাহের তার চাচা মোনাফের ওপর ক্ষিপ্ত।”
চকরিয়া এলাকার সোহেল নামে এক ব্যক্তির কাছ থেকে আট হাজার টাকা দিয়ে এলজিটি কেনেন বলে পুলিশকে জানিয়েছেন সোহেল।
ওসি মহসিন বলেন, “সে আরও একটি অস্ত্র কিনতে সোহেলকে অগ্রিম ১০ হাজার টাকা দিয়েছে বলেও আমাদের জানিয়েছে।”
তোহের ও আলমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হচ্ছে বলে পুলিশ জানায়।
