২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির দায়ে পৌর কাউন্সিলর দণ্ডিত

যৌন হয়রানির অপরাধে গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার এক কাউন্সিলরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 06:36 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বৃহস্পতিবার বিকালে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল এ আদেশ দেন।

দণ্ডিত আলিমুজ্জামন আরিফ কোটালীপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর।

কোটালীপাড়া থানার এএসআই সুজিত দাস জানান, আরিফ পৌর এলাকার বান্দল গ্রামের এক তরুণীকে যৌন হয়রানি করে আসছিলেন।

এ ব্যাপারে ওই মেয়ে লিখিত অভিযোগ করার পর বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

পরে সাক্ষ্য প্রমাণ শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেন, বলেন ওসি।