চাঁপাইনবাবগঞ্জে ‘অস্ত্র ব্যবসায়ী’ গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি মো. আশিকুর রহমান জানান, অস্ত্র কেনা-বেচা হচ্ছে খবর পেয়ে তারাপুর গ্রামের জুম্মা মসজিদের কাছে ওঁৎ পেতে থাকে পুলিশ। এ সময় বাবু একটি ব্যাগ নিয়ে এগিয়ে এলে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ থেকে দুটি ও কোমর থেকে আরো দুটি পিস্তল, সাতটি ম্যাগজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
