২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলসহ ১৩ দফা দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে কৃষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 06:11 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট-খুলনা সড়কের নতুন কোর্টের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

পরে বাগেরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ শুকুর আলীর কাছে ১৩ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন জেলা কৃষক সমিতির নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষির উপরই এদেশের উন্নতি নির্ভর করছে। অথচ যাদের রক্ত ও শ্রমের উপর কৃষিখাত নির্ভর করছে সেই কৃষক আজ নিপীড়িত ও সুবিধাবঞ্চিত।

বক্তারা অবিলম্বে ১৩ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন কৃষক সমিতির বাগেরহাট জেলা শাখার সভাপতি কাজী সোহরাব হোসেন, সহ সভাপতি খান সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক অসীম মল্লিক, জেলা সিপিবির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল প্রমূখ।

কৃষক সমিতির দাবির মধ্যে রয়েছে, রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল, চিংড়ি রপ্তানিতে সরকারি ভর্তূকি প্রদান, নদী-খালে বাঁধ দিয়ে মাছ চাষ বন্ধ করা, প্রকৃত কৃষকের কাছ থেকে সরাসরি ফসল কেনা, সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো ইত্যাদি।