চট্টগ্রামে শিবিরের মিছিল থেকে গাড়ি ভাংচুর, আটক ৩
চট্টগ্রাম নগরীতে হরতালের সমর্থনে ইসলামী ছাত্রশিবিরের ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাংচুরের সময় তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে নগরীর স্টেশন রোড থেকে তাদের আটক করা হয় বলে কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টেশন রোডের বিআরটিসি মোড় সংলগ্ন এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে ছাত্র শিবির। পুলিশের টহল দল ধাওয়া করলে মিছিলকারীরা পালিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানের কাচ ভাংচুর করে।
এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
