চট্টগ্রামে ইয়াবা বিক্রেতার ৬ মাসের কারাদণ্ড
বন্দরনগরীতে ইয়াবা বিক্রির দায়ে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাস্তুহারা কলোনি এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় নূর মোহাম্মদকে হাতেনাতে আটক করা হয়।
“সোমবার সকালে বাস্তুহারা কলোনিতে ইয়াবা বিক্রি করছিল নূর মোহাম্মদ। এসময় তাকে ২৫টি ইয়াবা ও ইয়াবা বিক্রির আট হাজার ৫০০ টাকাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
“নূর মোহাম্মদ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা হলেও বাস্তুহারা কলোনিতে থাকতেন।”
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন এই শাস্তি দিয়েছেন বলে জানান ওসি মহসিন।
