১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দক্ষিণখানে দিনে-দুপুরে ‘গ্রিল কেটে ডাকাতি, নারীকে শ্বাসরোধে হত্যা’

“বিকাল ৩টার পর গ্রিল কেটে ভেতরে ঢুকে শ্বাসরোধে হত্যা করে মালামাল লুট করে দুর্বৃত্তরা,” বলেন পুলিশ কর্মকর্তা মির্জা তারেক আহমেদ বেগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 09:30 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

ঢাকার দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকালে গ্রিল কেটে ভেতরে ঢুকে ওই নারীকে হত্যা করা হয় বলে জানিয়েছেন পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ।

খুন হওয়ার পাশাপাশি ঘরের জিনিসপত্র লুট হওয়ার কথাও বলেছেন তিনি। 

নিহত নারীর নাম সারা রোকসানা পিনু। তার স্কুল পড়ুয়া দুটি ছেলে রয়েছে। তবে ঘটনার সময় ওই নারী বাসায় একাই ছিলেন বলে পুলিশের ভাষ্য। 

মির্জা তারেক আহমেদ বেগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল ৩টার পর গ্রিল কেটে ভেতরে ঢুকে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করে মালামাল লুট করে দুর্বৃত্তরা।”