হবিগঞ্জে বৃদ্ধের মরদেহ উদ্ধার
হবিগঞ্জ সদরে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে ভাঙ্গারপুর এলাকার হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পাশে একটি পুকুরে আলম চাঁনের (৭২) মরদেহ পাওয়া যায়।
মৃত আলম চাঁনের বাড়ি মাধবপুর উপজেলার সাতপাড়িয়া গ্রামে। তিনি হবিগঞ্জ শহরের শ্যামলী আবাসিক এলাকায় বসবাস করতেন।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, স্থানীয়রা পুকুরে আলম চাঁনের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতের ছেলে হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন জানান, তার বাবা মানসিক রোগী ছিলেন। তিনি ১২ অগাস্ট বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর তারা থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।
