১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এমপিদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা চাইলেন জামায়াতের মিজানুর

“আবাসিক ফ্ল্যাটগুলোতে থাকার জন্য যেটা দেওয়া হয়েছে, তার জানালা-দরজার পর্দা এখনো পর্যন্ত ঝোলানো হয়নি,” বলেন তিনি।

এমপিদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা চাইলেন জামায়াতের মিজানুর
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 09:57 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

এমপিদের আবাসিক ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা দেওয়ার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মো. মিজানুর রহমান।

বুধবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর এ এমপি বলেন, “আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেট এই মহান জাতীয় সংসদে পাস হয়েছে। মাননীয় সংসদ সদস্যরা অনেক টাকার সম্পূরক বাজেটও পাস করেছেন।

“কিন্তু সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে থাকার জন্য যেটা দেওয়া হয়েছে, তার জানালা-দরজার পর্দা এখনো পর্যন্ত ঝোলানো হয়নি।”

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, “আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রোওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি।”