২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ‘মন ফিরে চল’

ভিন্ন এক আমেজে ‘মন ফিরে চল’ শীর্ষক তিন দিনের একক চিত্র প্রদর্শনী চলছে নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়ায় ক্লাব সনমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 12:46 AM

Updated : 22 Aug 2022, 06:50 PM

এই প্রদর্শনীতে বাংলাদেশের চিত্রশিল্পী নাসিমা খানম কুইনির ৪০টি ছাপচিত্র স্থান পেয়েছে।

গত ৩ অগাস্ট এই প্রদর্শনী উদ্বোধন করেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার।

নিউ ইয়র্ক অঞ্চলে বাংলা ভাষা ও সংস্কৃতির লালন ও বিকাশে ২১ বছর যাবত কর্মরত ‘বিপা’র সহযোগিতায় এই প্রদর্শনী হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রোকেয়া হায়দার বলেন, “কুইনির এসব চিত্রকর্মের কথা আমেরিকানদের জানাতে হবে। তাহলেই বাঙালি শিল্পীদের এমন সৃজনশীলতার ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গনে ধারণা উজ্জ্বল হবে।”

উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপার সভানেত্রী নিলুফার জাহান এবং বিপার কর্মকর্তা এ্যানী ফেরদৌস।