২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 07:33 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছকাপন রেল স্টেশনের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কুলাউড়া রেলওয়ে থানার ওসি মো. আব্দুল আহাদ খান জানান, রেল লাইনের পাশে এক যুবকের (৩২) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় ।

ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।