ময়মনসিংহে ট্রাকচাপায় ২ বন্ধুর মৃত্যু
ময়মনসিংহ সদরে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরাহী নিহত হয়েছেন।
শুক্রবার শহরতলির আকুয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন মেজবাহ উদ্দিন তোহা ও তন্ময়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোতোয়ায়ি মডেল থানার ওসি ফজলুল করিম জানান, বেলা ২টার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে আকুয়া বাইপাস এলাকায় মেজবাহ উদ্দিন তোহা ও তার বন্ধু তন্ময় স্থানীয় একটি মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে শহরের আকুয়া হাজিবাড়িতে বাসায় ফিরছিলেন।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
ওসি ফজলুল করিম আরো জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছে।
