২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে টায়ারের স্তূপে আগুন

সাভারে ফার্নেস অয়েল তৈরির কারখানায় পুরাতন টায়ারের স্তূপে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 04:49 PM

Updated : 22 Aug 2022, 08:37 PM

দমকল বাহিনীর পাঁচটি ইউনিট প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হেমায়েতপুরের ঝাউচর এলাকায় ‘এশিয়ান অয়েল লিমিটেড’ এর কারখানায় এ অগ্নিকাণ্ড হয়।   

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে কারখানায় রাখা পুরাতন টায়ারের স্তূপ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাভার, ডিইপিজেড ও মিরপুর থেকে দমকল বাহিনীর ৫টি ইউনিট প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানাটির সরবরাহকারী রিয়াজ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানাটির ভিতরে কোনো ক্ষতি হয়নি। যে টায়ার দিয়ে ফার্নেস অয়েল তৈরি করা হয় সেই পুরাতন টায়ারের স্তূপে আগুন ধরে।

সাভার দমকল বাহিনীর স্টেশন অফিসার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে কারখানার ভিতরে কোনো ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে বলেও তিনি জানান।