মুন্সীগঞ্জে কলেজ ছাত্রী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রী আফরোজা আক্তার শান্তা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এ মানববন্ধনে হরগঙ্গা কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।
মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করার চেষ্টা করে। পুলিশ বাঁধা দিলে সেখানে কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করে তারা। পরে হত্যাকারীদের শাস্তির দাবিতে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দেয়।
বাংলাদেশ টেলিভিশনের হিসাব রক্ষক মো. আসাদুল্লাহ মাদবরের মেয়ে শান্তা সরকারি হরঙ্গগা কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিল।
শনিবার সকালে কোচিং করে ফেরার পথে শিক্ষানবীশ আইনজীবী নাজমূল ইসলাম তাকে অপরহরণ করে। পরে সোমবার সাভার থেকে একটি অ্যাম্বুলেন্সে করে শান্তার লাশ নিয়ে আসা হয়।
