২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের মেয়াদ বাড়লো

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে আইন মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 03:16 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই ইনিস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালনরত অবসরপ্রাপ্ত বিচারপতি খোন্দকার মূসা খালেদের চুক্তির মেয়াদ বাড়ানোর আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী বছরের ১৯ মে পর্যন্ত মূসা খালেদ পরিচালকের দায়িত্বে থাকবেন। 

বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হিসাবে মূসা খালেদ হাই কোর্ট বিভাগের বিচারকদের প্রাপ্য বেতন-ভাতা ও অন্য সুবিধা পাচ্ছেন।