২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পলুপাড়া গ্রামে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 07:27 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

শুক্রবার সকালে মারা যাওয়া আব্দুস সালাম ওরফে বাবু মিয়া (২৮) স্থানীয় আজমত আলীর ছেলে।

কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান মো. শফিক মাহমুদ পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে আম কুড়াতে যান বাবু।

ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।