২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বাস চাপায় ইউপি সদস্য নিহত

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বাস চাপায় এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন, আহত হন একজন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 09:32 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় নিহত গিয়াস উদ্দিন(৪০) চাটখিলের পাঁচগাও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

সোনাইমুড়ি থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, সন্ধ্যা ৭টার দিকে নিজের মোটরসাইকেলযোগে আরেকজনকে নিয়ে সোনাইমুড়ি থেকে বাড়ি ফিরছিলেন গিয়াসউদ্দিন।

পথে কৈশল্লাবাগ এলাকায় পেছন দিক থেকে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গিয়াসউদ্দিনের মৃত্যু হয়।

মোটরসাইকেলকের অপর যাত্রীকে আহত অবস্থায় বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলে ওসি জানান।