মৌলভীবাজারে মনু নদীতে ব্যাপক ভাঙন
মৌলভীবাজার সদরের আখাইলকুড়া ইউনিয়নের পূর্ব সাওয়াইজুড়ি এলাকায় মনু নদীর ভাঙনে ২৪টি পরিবারের বসতঘরসহ সব মালামাল বিলীন হয়ে গেছে।
গত দুদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে শুক্রবার ভোররাত থেকে এ ভাঙন শুরু হয়।
ভাঙনে ক্ষতিগ্রস্ত ওমর মিয়া, দরবেশ মিয়া, আলাই মিয়া, মনাই মিয়া, এলেমান মিয়া, তয়ছর মিয়া, কনাই মিয়া, জতি, পনও, শ্রীকান্ত, লক্ষী, ওপেন্ড ও শুশান্ত জানান, তাদের নিরাপদ স্থানে সরে যেতে স্থানীয়রা সহায়তা করছেন।
তবে, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন থেকে এখনো কোনো সহায়তা পাননি বলে অভিয়োগ করেন তারা।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আজিজ মোহাম্মদ চৌধুরী জানান, নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় ইউপি সদস্য ফকরুজ্জামান জানান, শিগগিরই বাঁধ সংস্কার করে স্থায়ীভাবে বন্যা প্রতিরোধে উদ্যোগ নেয়া জরুরি।
