২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় মায়ের সামনে ছেলেকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গভীর রাতে মায়ের পাশে ঘুমিয়ে থাকা সন্তানকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 10:06 AM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দামুড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, নিহত মন্টু মিয়া (৩০) পেশায় পাহারাদার ছিলেন। তার একটি শিশু সন্তান রয়েছে। ঘটনার সময় তার সন্তান ও স্ত্রী বাসায় ছিলেন না।    

নিহতের মায়ের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মশিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টার দিকে মন্টু কাজ শেষে বাড়ি ফেরেন এবং ঘরের বারান্দায় মায়ের পাশেই ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে কয়েকজন লোক বাড়িতে ঢুকে ঘুমন্ত মন্টুকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে ও কুপিয়ে হত্যা করে।

ছেলের ওপর হামলার দৃশ্য দেখে মন্টুর মা চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে। তবে হত্যাকারীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।   

ওসি বলেন, “কে বা কারা কেন মন্টু মিয়াকে তার বাড়িতেই জবাই করে ও কুপিয়ে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।”