২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত ৩

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিকল হয়ে রাস্তায় থেমে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে আরেকটি ট্রাকের চালকসহ তিন জন নিহত হয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 09:26 AM

Updated : 25 Apr 2022, 04:09 PM

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, বুধবার ভোর ৫টার দিকে সল্লা এলাকায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি লোহার রড বোঝাই ট্রাক ওই মহাসড়কে বিকল হয়ে পড়ে। এ সময় একইদিক থেকে দ্রুতবেগে আসা সুতা বোঝাই আরেকটি ট্রাক সেটিকে পিছন থেকে ধাক্কা দেয়।

এতে সুতার ট্রাকটির সামনের আংশ দুমড়ে মুচড়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি আখেরুজ্জামান।