দীঘিনালায় মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা
খাগড়াছড়ির দীঘিনালায় ভাড়ায়চালিত এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত শাহ আলম (৩০) দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের বাসিন্দা রাজু মিয়ার ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দীঘিনালা সড়কের ভৈরফা অটলটিলায় এঘটনা ঘটে।
দীঘিনালা থানার ওসি শাহাদাৎ হোসেন টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনতা দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
রিমন মিয়া (১৮) ও নূরন্নবী (১৯) ওই দুই যুবকের কাছ থেকে রক্তমাখা দুটি ধারালো ছুরিও উদ্ধার করে পুলিশ।
নিহতের লাশ খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতে শহরে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ।
মিছিলটি শহরের চেঙ্গি স্কোয়ার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে।
