২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফাঁদ পেতে আটক ২ বোমা সরবরাহকারী

ফাঁদ পেতে চট্টগ্রাম নগরী থেকে আটটি হাতবোমাসহ দুই তরুণকে ধরেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 10:49 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

তারা হলেন- কুমিল্লার দাউদকান্দি এলাকার কবির হোসেনের ছেলে আল আমিন (১৯) ও ডবলমুড়িং এলাকার দেওয়ানহাটের আবু তাহেরের ছেলে হেলাল (২০)।

র‌্যাব-৭ এর মেজর জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে দেওয়ানহাট মোড় থেকে তাদের আটক করা হয়। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই দুজন বোমা সরবরাহের কাজ করে বলে খবর পেয়ে র‌্যাব ক্রেতা সেজে তাদের জন্য ফাঁদ পাতে। পরে বোমা নিয়ে তার দেওয়ানহাট মোড়ে এলে তাদের আটক করা হয়।”

এই র‌্যাব কর্মকর্তা জানান, আটককৃতরা বিভিন্ন সময় নাশকতার কাজে হাতবোমা সরবরাহ করতো।