২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলক্ষেতে আগুনে পুড়েছে বইয়ের দোকান

রাজধানীতে বইয়ের অন্যতম প্রধান মার্কেট নীলক্ষেতে আগুনে পুড়েছে কয়েকটি দোকান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 10:15 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

স্বাধীনতা দিবসে বন্ধ থাকার মধ্যে বুধবার রাত পৌনে ১০টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। আধা ঘণ্টার মধ্যেই তা নেভানো হয় বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।

নীলক্ষেতে একসঙ্গে বইয়ের কয়েকটি মার্কেট রয়েছে। এর মধ্যে পশ্চিম পাশে (নিউ মার্কেটের বিপরীতে) ইসলামিয়া ও বাবুপুরা মার্কেটের মাঝের কয়েকটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ছোট ছোট দোকানগুলোর মধ্যে সাতটি দোকান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অগ্নিনির্বাপক বাহিনীর সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানিয়েছেন।

বাহিনীর কয়েকটি ইউনিট এই আগুন নেভাতে কাজ করে।

কিভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিনির্বাপক বাহিনীর ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুনের সূত্রপাত।