২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ডুবে যাওয়া কিশোরের লাশ উদ্ধার

গাজীপুরের বাঘিয়া এলাকায় ডোবায় গোসল করতে গিয়ে ডুবে যাওয়া এক কিশোরের লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 09:09 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

ফরহাদ টাঙ্গাইলের মধুপুর থানার আশরা গ্রামের সফর আলীর ছেলে।

ফায়ার সার্ভিসের ঢাকা সদর দপ্তরের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে বাবার সঙ্গে একটি ডোবায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ফরহাদ।

তাকে খুঁজে না পেয়ে দমকল বাহিনীকে খবর দেয়া হয়।

ফরহাদ তার বাবা সফর আলীর সঙ্গে স্থানীয় একটি ইট ভাটায় কাজ করত।