২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস চাপায় ৩ স্কুলছাত্র নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র নিহত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 08:23 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার আছিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার কুর্নী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রোকন ও সোহেল এবং রোকনের বন্ধু টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার সেলিম। রোকন উপজেলার কুর্নী গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং সোহেল উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামের শফি উদ্দিনের ছেলে।

মহাসড়ক পুলিশের গোড়াই থানার ওসি যোবাইদুল আলম জানান, মোটরসাইকেলে করে তিন বন্ধু টাঙ্গাইল শহরে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস তাদেরকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে আনা হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

ঘাতক বাসটি পালিয়ে গেছে। এছাড়া আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে এ দুর্ঘটনার খবর পেয়ে কুর্নী উচ্চ বিদ্যালয়সহ নিহতদের গ্রামসহ আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে।