বুড়িগঙ্গা-শীতলক্ষ্যাতে নৌকায় মানববন্ধন
বুড়িগঙ্গা এবং শীতলক্ষ্যা বাঁচাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় নাগরিক সমাবেশ ও নৌকায় মানববন্ধন হয়েছে।
শুক্রবার সকালে পরিবেশবাদী সংগঠন নির্ভীকের আয়োজনে ফতুল্লা বাজার এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে এসব কর্মসূচি পালিত হয়।
নির্ভীকের প্রধান সমন্বয়ক এটিএম কামাল বলেন, “অবহেলিত বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা ও ঢাকা-নারায়ণগঞ্জের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
“নদী বাঁচানোর দাবি আমাদের জীবন বাঁচানোর সমার্থক।”
প্রধানমন্ত্রীর নদী রক্ষার নির্দেশ ও হাইকোর্টের রায় যেন বাস্তবায়নের দাবি জানান তিনি।
