২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাইমুড়িতে বাজারে লুটপাট, অগ্নিসংযোগ, ১৪৪ ধারা জারি

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষের জেরে স্থানীয় একটি বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 06:48 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

শনিবার ও রোববার কয়েকদফায় দেওটি ও সরুলিয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে সোমবার সকালে মুহুরীগঞ্জ বাজারে দোকানপাটে হামলা হয়।

এ ঘটনার পর মুহুরীগঞ্জ বাজার ও আশপাশ এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

নোয়াখালীর অতিরিক্ত পলিশ সুপার এসএম আশরাফুজ্জামান জানান, সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে চালকের সঙ্গে এক যাত্রীর কথাকাটাকাটির পর দেওটি ও সরুলিয়া গ্রামবাসীর মধ্যে শনিবার থেকে রোববার রাত পর্যন্ত কয়েকদফা সংঘর্ষ হয়।

এর জেরে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দেউটি গ্রামের শতাধিক লোক একত্রিত হয়ে সরুলিয়া গ্রামের মুহুরীগঞ্জ বাজারে হামলা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

আশরাফুজ্জামান আরো জানান, ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ জারি করছে প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।