২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে একটি হিন্দু বাড়িতে দুর্বৃত্তদের আগুন

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুরে এক হিন্দু বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2014, 07:38 PM

Updated : 01 Sep 2026, 12:21 PM

সোমবার রাতে স্থানীয় লক্ষ্মীদাসের হাটের মুদি দোকানদার সমীরণ সাহার বাড়ির খড়ির ঘরে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায় বলে অভিযোগ পেয়েছে পুলিশ।

আগুনে সমীরণের খড়ির ঘরটি সম্পূর্ণ এবং বসত ঘরের অংশ বিশেষ পুড়ে গেছে বলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশসহ এলাকাবাসী নিশ্চিত করেছে।

স্থানীয় ইউপি সদস্য সেকেন বিশ্বাস জানান, হাট সংলগ্ন বাড়িটিতে কেউ আগুন লাগিয়ে না দিলে এমনিতে আগুন লাগার কথা নয়। এটি নাশকতা বলেই মনে হয়।

ফরিদপুর কোতয়ালী থানার সেকেন্ড অফিসার আমিনুজ্জামান জানান, নাশকতামূলক অগ্নিকাণ্ড হিসেবে অভিযোগ পেয়েছেন তারা।

তিনি বলেন, “পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে। তদন্ত চলছে।

“অপরাধীদের ধরার চেষ্টা করছে পুলিশ।”

এর আগে গত ২৫ জানুয়ারি ফরিদপুর শহরতলীর শিবরামপুর এলাকায় দুর্বৃত্তরা একটি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করেছিল।