২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৩ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চালু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 12:56 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

এতে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে মহানগর প্রভাতীসহ চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি সরিয়ে নেয়ার পর দুপুর ২টা ৪০ মিনিটে ট্রেন চলাচল আবার শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার অমৃত লাল সরকার জানান, লাইন বন্ধ থাকায় ঢাকামুখী উপকূল এক্সপ্রেস, চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ব্রাহ্মণবাড়িয়ায়; ঢাকাগামী মহানগর প্রভাতী কসবায় এবং ভৈরবগামী বাল্লা লোকাল তালশহর স্টেশনে আটকে থাকে।

লাইন চালু হওয়ার পর ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে স্টেশন মাস্টার জানান।