৩ অবৈধ অনুপ্রবেশকারীকে ফেরত দিল বিএসএফ
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী বিএনপি-জামায়াতের তিন কর্মীকে আটক করে ফেরত দিয়েছে বিএসএফ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বাউরা সীমান্ত পথে ভারতে পালানোর সময় এদের আটক করে বিএসএফ বলে জানিয়েছে পুলিশ ও বিজিবি।
আটকরা হলেন বাউরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জমগ্রাম ডাঙ্গারটারী এলাকার জমির উদ্দিনের ছেলে বিএনপি কর্মী আফিজ উদ্দিন (৪৫), তার ছেলে ছাত্রদলকর্মী মিজানুর রহমান(১৭) ও একই এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে জামায়াত কর্মী আব্দুল জব্বার(৫২) বলে জানায় বিজিবি।
বিজিবির কুচলিবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল কাদের ভূঁইয়া জানান, সীমান্তবর্তী ভারতীয় নিউ কুচলিবাড়ী চা বাগানে অনুপ্রবেশ করে লুকায় তারা।
বিএসএফের টহলদল বুধবার রাতে তাদেরকে দেখতে পেয়ে আটক করে নিয়ে যায়।
বৃহস্পতিবার বিকাল ৫টায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেয় ওরা।
পাটগ্রাম থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, আটকদের নামে নির্বাচনী সভায় অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুরসহ একাধিক মামলা রয়েছে।
